বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

আজ কেন আমায় সোহাগ

💬 : 0 comment

 মা..... 

মা..... 
মা.....
আজ কেন আমায় সোহাগ 
মাখা ডাক ডাকোনা,
মায়ার অাঁচল দিয়ে কেন
আমায় জড়াও না।
কোথায় হারিয়ে গেলে তুমি
সারাক্ষন তোমায় খুঁজি আমি.....
মা বলে এত ডাকি
তাও কি শুনতে পাওনা.
আজ কেন আমায় সোহাগ 
মাখা ডাক ডাকোনা।
তোমার কথা মনে পড়লে 
বুকটা ভিজে যায় আখি জলে
তুমি ছাড়া আমি একা
আর তো থাকতে পারিনা।
আজ কেন আমায় সোহাগ 
মাখা ডাক ডাকোনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন